পেঁপে চাষের কিছু উল্লেখযোগ্য সমস্যা এবং তার বাস্তবসম্মত সমাধান নিচে দেওয়া হলো 🌱

👉সমস্যা ও সমাধান:
পেঁপে চাষে এটি সবচেয়ে বড় সমস্যা। জাব পোকা বা এফিড এই রোগ ছড়ায়। পাতার ওপর হলুদ-সবুজ ছোপ ছোপ দাগ বা রিং দেখা যায়, পাতা কুঁচকে যায়।
✅সমাধান: আক্রান্ত গাছ অবিলম্বে তুলে পুড়িয়ে ফেলুন। জাব পোকা দমনের জন্য বীজ রোপণের পর থেকেই নিয়মিত প্রতি লিটার পানিতে ১ মিলি ল্যামডা সাইহ্যালোথ্রিন (যেমন, রিভা বা ক্যারাটে) এবং ১.৫ মিলি থায়ামেথোক্সাম (যেমন, একতারা) মিশিয়ে স্প্রে করুন।
👉সাধারণত অতিরিক্ত পানি জমে থাকা বা পুরনো মাটিতে চারা রোপণ করলে এই ছত্রাকজনিত রোগ হয়। চারার গোঁড়া কালো হয়ে পচে যায়।
✅ সমাধান: বেডে পানি জমতে দেবেন না, নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখুন। রোপণের আগে মাটি শোধন করুন (কার্বেন্ডাজিম ২ গ্রাম/লিটার)। ট্রাইকোডার্মা মিশ্রিত জৈব সার ব্যবহার করুন। আক্রান্ত গাছে গোঁড়ায় কার্বেন্ডাজিম স্প্রে করুন।
👉ফল পাকার সময় কালো গোল দাগ পড়ে, যা ধীরে ধীরে বড় হয়। এতে ফলের গুণমান কমে যায়।
✅সমাধান: পরিচ্ছন্ন চাষবাস জরুরি। নিয়মিত ডাইথেন এম-৪৫ (ম্যানকোজেব) বা কার্বেন্ডাজিম ছত্রাকনাশক স্প্রে করুন। ফলের গায়ে কোনো ক্ষত হতে দেবেন না।
👉পাতার উল্টোপিঠে এবং ফলে সাদা আস্তরণ তৈরি করে। পাতা শুকিয়ে যায়।
✅সমাধান: ১ লিটার পানিতে ১ মিলি ভার্টিমেক বা অন্য কোনো এ্যাবামেটিন গ্রুপের কীটনাশক স্প্রে করুন। আক্রমণ বেশি হলে ৫ মিলি সার্ফ (detergent) ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন।
👉পুষ্টির অভাব বা সেচের সমস্যার কারণে হয়।
✅সমাধান: এসিআই বোনমিল সহ সুষম সার ব্যবহার করুন। ফুল আসার পর থেকে হরমোন (যেমন, বায়ো ফার্টি,ভিটামিক্স, বোরণ,) স্প্রে করুন। খরা মৌসুমে নিয়মিত সেচ দিন।
যদিও বর্তমানে আধুনিক হাইব্রিড জাতগুলোতে তেমন ভাইরাস লক্ষ্য করা যায় না তারপরেও এই বিষয়গুলো জানা থাকলে বাণিজ্যিকভাবে পেঁপে চাষে আপনি কখনো লসে করবেন না আশা করা যায়, সমস্যা হতেই পারে কিন্তু বাস্তবসম্মত সমাধান জানা থাকলে যে কোন সমস্যা কাটি ওঠা যায় বর্তমানে আমাদের দেশের উদ্যোক্তারা অনেক সচেতন তারপরেও আরেকটু জেনে শুনে পেঁপে চাষ করলে লাভের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। SeedsMate কম্পানির হাইব্রিড জাতের পেঁপে থাই গ্রীন লেডি পেঁপে বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে ফলনের দিক থেকেও একটা চমৎকার একটা জাত, এছাড়াও রেডলেডি, শাহী পেঁপে, সুইটি সহ আরো অনেকগুলো ভালো মানের হাইব্রিড জাত বাজারে পাওয়া যায় এগুলো চাষ করলে ভালো ফলন হবে Order Now

