বীজ জার্মেনিশন সহজ পদ্ধতি

✅ শীতকালীন সময় হলে দুই ঘন্টা আর গরমকালীন সময়ে এক ঘন্টা রোদে শুকিয়ে নিবেন। তবে অধিক পরিমাণে শুকানোর ফলে বীজ এর #জার্মিনেশন এ সমস্যাও হতে পারে।

✅এরপর বীজ গুলো ১২ ঘন্টা সচ্ছ পানিতে ভিজিয়ে রাখবেন।
**শষা,মিষ্টি কুমড়া বা এজাতীয় বীজ আরো কম সময় ও রাখলেই হয়ে যাবে। করলা, তরমুজ,চিচিঙ্গা এ জাতীয় বড় ও শক্ত খোসা বীজ গুলো আরেকটু বেশি সময় রাখলে সমস্যা নাই।

✅এরপর বীজ গুলো পানি থেকে তুলে নবেন।
✅এরপর প্রোভ্যাক্স/ ট্রাইকোডার্মা/ কার্বোন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশক দিয়ে ৩০/৪০ মিনিট ভিজিয়ে রাখতে পারেন। এতে বীজ #শোধন হবে।

✅এরপর একটা সুতির কাপড় ভিজিয়ে বীজ গুলো কাপড়ে রেখে কাপড় টা ভালো বেশি করে ভাজ দিয়ে পেচিয়ে নিবেন।

✅ এরপর এই কাপড়টা দধির বক্স বা খড়ের স্তুপের ভিতরে রেখে দিবেন।
দিনের বেলায় রোদে এবং রাতের বেলায় কম্বল এর মধ্যে রাখতে পারেন।
✔️শীতকালে নিজের শরীরের জেকেট এর পকেটে রেখে ঘুমালে ও তাড়াতাড়ি জার্মেনিশন হয়।

✅শক্ত প্রজাতির বীজ হলে ৩ দিন অপেক্ষা করুন।
✅আর শষা বা মিস্টি কুমড়া জাতীয় হলে একদিনেই জার্মেনিশন হয়, তবে শীতকালীন সময় বেশি সময় লাগতে পারে এটা স্বাভাবিক ব্যাপার।
তবে ভালো বীজ থেকে সব সময় ভালো জার্মিনেশন এবং ভালো ফলন আশা‌ করা যায়।
বিস্তারিত জানতে অথবা একটা প্লেসে সব কোম্পানির ভালো বীজ পেতে SeedsMate লিখে গুগল করুন

Shopping Cart
Scroll to Top